বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি দলে সৈকত-রাব্বি, বাদ শামীম
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৪৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৬ এএম |









 টি-টোয়েন্টি দলে সৈকত-রাব্বি, বাদ শামীম

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী রাব্বির। অন্যদিকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী। তিন ক্রিকেটার নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এলপিএল খেলতে ছুটি নেওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ফর্মের কারণে জায়গা হারিয়েছেন শামীম পাটোয়ারী। অন্যদিকে প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক ও ইয়াসির।
শামীমকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাবিবুল বাশার বলেন, ‘শামীমের ফর্মটা নিয়ে একটু চিন্তিত আমরা। তবে এখনও বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু এই মুহূর্তে খুব ভালো ফর্মে নেই। আর আমরা কিছু ক্রিকেটারকে দেখতে চাই। বিশ্বকাপের আগে নয়, এখনই তাদের মূল্যায়ন করার সময়।’
মোসাদ্দেককে দলে ফেরানোর বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এই জায়গায় সৈকত খুব ভালো ফর্মে আছে। যদিও ওয়ানডে ফরম্যাটে ভালো করেছে, তবে ওর ব্যাটিং দেখে মনে হয়েছে এখন পুরোপুরি ভিন্ন ঘরানার ব্যাটিং করছে। পাশাপাশি ওর বোলিংটাও খুব ভালো অপশন। তাই দেখতে চাই, টি-টোয়েন্টিতে সে কেমন করে।’
ইয়াসির আলী রাব্বিকে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘ইয়াসিরকে নেওয়া হয়েছে মূলত তার বিগ হিটিং সামর্থ্যের কারণে। সে এমন কয়েকজন ব্যাটসম্যানের একজন, যে সহজেই বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। সবশেষ বিপিএল ভালো না গেলেও তার পাওয়ার হিটিংয়ের কথা বিবেচনা করেই দলে নেওয়া হয়েছে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২