বুধবার ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন শান্ত
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০১.০৭.২০২৬ ২:০৪ এএম |


 জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন শান্ত

টেস্ট ক্রিকেটে সম্প্রতি সময়ে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ দল। সেই টাইগাররাই এবার হারারেতে জিম্বাবুয়ের কাছে হেরেছে ইনিংস ও ৮৫ রানে। এমন হারের পর হতাশার কথা বললেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হারের কারণ নিয়ে শান্ত বলেন, 'প্রথম ইনিংসের ব্যাটিংয়ে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই হতাশাজনক পারফরম্যান্স ছিল। পুরো ইউনিটই ভালো করতে পারিনি। প্রথম ইনিংসে বোলিংও যে ভালো করেছি তা না। প্রথম ইনিংসের ব্যাটিং ও বোলিংয়ের কারণেই এই ম্যাচে এত খারাপ হয়েছে।'
হারের পেছনে কন্ডিশনের দায়ও দেখছেন শান্ত, 'কন্ডিশন ঠিকভাবে মানিয়ে নিয়ে ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাটিংয়ের দিক থেকে খুব কঠিন ছিল। ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল যা করতে পারিনি। নিজেদের কন্ডিশন হওয়ায় স্বাভাবিকভাবেই ওরা আমাদের চেয়ে বেশি জানে। ওরা মানিয়ে নিতে পেরেছে, আমরা পারিনি।'
হতাশা প্রকাশ করে অধিনায়ক আরও বলেন, 'অনেক হতাশাজনক পারফরম্যান্স ছিল। যেভাবে টেস্ট খেলছিলাম গত কিছু দিন ধরে এরপর এমন পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক।'














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
সিন্ডিকেটের সিদ্ধান্ত: ১১ জুলাই ‘কুবিপ্রতিরোধ দিবস’
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
চান্দিনায় তিন গ্রামের শতাধিক শিশুর প্রাথমিক শিক্ষা ব্যাহত
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হাতে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরো তিনজন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২