নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ
সংরক্ষণে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা
বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টায়
বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
দেশব্যাপী ‘৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-র অংশ হিসেবে এই অনুষ্ঠানে
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা
হয়।
অনুষ্ঠানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি
সভাপতি উদবাতুল বারী আবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের
মাঝে চারা তুলে দেন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার রোজী-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি
ওয়াসিম), সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং প্রাক্তন প্রধান শিক্ষক রাশেদা
আক্তার।
বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হতে এবং একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
