ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের খালে ডুবে ইয়াসিন নামে দুই বছর বয়সী এক
শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মাধবপুর
ইউনিয়নের বাড়ানী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বাড়ানী
গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,
গতকাল দুপুরে শিশু ইয়াসিন পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে থাকা খালের
পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে
যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান,
শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা
হয়।
এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন গভীর
দুঃখ প্রকাশ করে বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির এমন অকাল মৃত্যুতে
পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
