শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকানপাট
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:২৪ এএম |

কুমিল্লাকে যানজটমুক্ত করতে  কুসিকের উচ্ছেদ অভিযানকুমিল্লা নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ঝটিকা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত কান্দিরপাড়, মনোহরপুর এবং রাজগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
দীর্ঘদিন ধরে নগরীর এই প্রধান সড়ক ও সংলগ্ন ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছিলেন হকার ও মৌসুমি ব্যবসায়ীরা। এর ফলে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। জনস্বার্থে ও নগরীর সৌন্দর্য বর্ধন করতে আজ বিকেলে আকস্মিক এই উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট, দোকানের বর্ধিত অংশ এবং অস্থায়ী শেড গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়।
অভিযান শেষে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের বলেন, কুমিল্লার মানুষের একটাই চাওয়া যানযট মুক্ত কুমিল্লা নগরী। আর এই যানজটের কুমিল্লাকে যদি যানজট মুক্ত করতে হয় তাহলে সর্বপ্রথম এই নগরীকে ফুটপাত দখলমুক্ত করতে হবে। আমরা যে হকারগুলোকে উচ্ছেদ করেছি এরা শুধু ফুটপাত দখল করে এমন না তারা রাস্তাও দখল করে ফেলে। তাদের ব্যান্ড গাড়ি যখন দুপাশে দুটি থাকে তখন ২০ ফিটের রাস্তা ১৪ ফিটে পরিণত হয় রাস্তায় অটো চলতে পারে না। এতে করে আমাদের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। যার প্রেক্ষিতে আমরা পদক্ষেপ নিয়েছি। এখন থেকে আমাদের এই অভিযান চলমান থাকবে। 
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কুমিল্লা নগরীতে যানজটের কারণে মানুষের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। এই যানজট নিরসনে কুসিক প্রশাসকের নির্দেশনায় এই উচ্ছদ অভিযান চালাই। এই অভিযান পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। কুমিল্লা নগরীকে যানজট মুক্ত করতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অভিযানের মাধ্যমে বাস্তবায়ন করবো।
স্থানীয় বাসিন্দা বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু উচ্ছেদ অভিযানে যে পদক্ষেপ নিয়েছে তা অতীতে এভাবে কেউ নেয় নাই। আমরা চাই এই অভিযান চলমান থাকুক।
ফুটপাত ব্যবসায়ী বলেন, বিগত ১ বছর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সে চাকুরী করতাম আমাদের বেতন নাই বলে আমরা এখন ব্যবসা করি। ভাড়া ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা করতেছি। এখন আমার ভ্যান গাড়ি ভেঙ্গে ফেলছে সিটি কর্পোরেশনের লোকজন। 
"কুমিল্লা নগরীকে একটি আধুনিক ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের এই অভিযান। ফুটপাত জনগণের হাটার জন্য, ব্যবসার জন্য নয়। যারা নিয়মনীতি অমান্য করে জনভোগান্তি তৈরি করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই শুদ্ধি অভিযান ও আইনি কঠোরতা অব্যাহত থাকবে।"
অভিযানকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নগরীর সাধারণ নাগরিক ও সচেতন মহল। তারা ফুটপাতগুলো যেন পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারি বজায় রাখার দাবি জানান।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
গোমতীর বেরিবাঁধ সড়কে দুই শতাধিক সোলার লাইট চুরি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
মুরাদনগরে কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২