মঙ্গলবার ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৫২ এএম |

 কুমিল্লার কুচাইতলীতে  রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর  মানববন্ধন ও বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৫ জুন) বিকেলে শতাধিক পরিবারের একমাত্র চলাচলের পথটি রক্ষার দাবিতে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরো এলাকা প্রদক্ষিণ করে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় একশ বছর ধরে এলাকার শতাধিক পরিবার এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু স্থানীয় একটি পক্ষ জোরপূর্বক রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দিলে উল্টো হামলা ও মামলার হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সীমা আক্তার ও হাসনেয়ারা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমাদের সন্তানদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াসহ দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে। তারা পূর্বের বাউন্ডারি ভেঙে চলাচলের রাস্তা কেটে দালান নির্মাণ করছে। আমরা আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত এই রাস্তাটি ফিরে চাই।"
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, গফুর ভূঁইয়াদের যে নিজস্ব দলিল রয়েছে, সেখানেও এই রাস্তার উল্লেখ আছে।
জানা যায়, নিবন্ধন এই ভূমিটি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আদালতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে জমিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের যানবাহন নিয়মিত এ পথে চলাচল করে। ফলে সরকারি রাস্তা ব্যক্তিমালিকানার দাবি করে দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি।
উদ্ভূত পরিস্থিতিতে চরম ভোগান্তির আশঙ্কায় এলাকাবাসী দ্রুত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা শত বছরের পুরোনো এই ঐতিহাসিক চলাচলের পথটি স্থায়ীভাবে দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
“আমরা জুলাই যোদ্ধা” কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২