মঙ্গলবার ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৫৩ এএম |



 দেবিদ্বারে নতুন  ইউএনও অশোক  বিক্রম চাকমা’র  যোগদান কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অশোক বিক্রম চাকমা। 
সোমবার (১৫ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব যোগদান করেন। অন্যদিকে, দেবিদ্বারের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। সোমবার বিকেলে দেবিদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দেবিদ্বারে দায়িত্ব পালনকালে মো. রাকিবুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন এবং তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। 
জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকার জীপতলী এলাকার বাসিন্দা। নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ফুড সাইন্স এন্ড টেকনোলজী বিভাগ থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষে অনার্স-মাস্টার্স শেষ করেন। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে ২০২২ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সেখানে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় সাড়ে পাঁচ মাস কর্মরত ছিলেন। প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষতা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তাকে দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মানোন্নয়নে তিনি কাজ করবেন বলে গণমাধ্যমকে জানান নবাগত এই ইউএনও। ইউএনও অশোক বিক্রম চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার জীপতলী এলাকার বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
“আমরা জুলাই যোদ্ধা” কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২