মঙ্গলবার ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তার পুরস্কার অর্জন
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৫৩ এএম |



   কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী  ওসি ফারুক হোসেনকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গত মে মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন এসআই মো. আল আমিন, এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং এএসআই মো. নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার পান এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেন। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইনকে পুরস্কৃত করা হয়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রাখায় কনস্টেবল আরমান খান এবং কনস্টেবল নুর মোহাম্মদ শেখও পুরস্কার গ্রহণ করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
“আমরা জুলাই যোদ্ধা” কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২