বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে পুলিশের অভিযানে কিশোর গ্যাংগের দুই সদস্য গ্রেফতার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪৮ এএম |


 বুড়িচংয়ে পুলিশের অভিযানে কিশোর গ্যাংগের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাংগকে গ্রেফতার করেছে।
বুড়িচং থানার এস আই রাকিবুল ইসলাম জানাল কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি কিশোর গ্যাংগ অস্ত্রের মহড়া দিয়ে জনমনে  ভয়ভীতি প্রদর্শন আতঙ্ক ছড়িয়ে দেয়। এঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার সূত্র ধরে সোমবার ১৫ জুন  রাতে বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমানের নেতৃত্বে এস আই রাকিবুল ইসলাম, এস আই জয়নুল আবেদীন  ও সঙ্গীয় ফোর্সসহ জগতপুর গ্রামের যা বকশী ভূইয়া বাড়ীতে অভিযান চালিয়ে দুই জন কে আটক করে। আটককৃতরা হল বুড়িচং পৌর সভার জগতপুর যা বকশী ভূইয়া বাড়ীর আব্দুল মান্নান ভূইয়ার ছেলে
শরিফুল ইসলাম শ্রাবন(২৩), একই এলাকার  ফুল মিয়ার ছেলে মোঃ ফয়সাল (২০)।
এস আই রাকিবুল ইসলাম জানান  শরিফুল ইসলাম শ্রাবন মামলার ১৬ নং এজার নামীয় আসামি আর ফয়সালের ঘরে শ্রাবন অবস্থান করছিল। সে শ্রাবনের বন্ধু তাই তাকে সন্দেহ জনক ভাবে আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুন দুই জনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২