বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
আবু সাঈদ।।
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ এএম |

বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ  স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান  আব্দুর রহমান ফয়সাল
বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি 'বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২' অর্জন করেন কুমিল্লার সন্তান ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আব্দুর রহমান ফয়সাল। 
দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু অ্যাকাউন্টিং সিস্টেম সফটওয়্যার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হন।
মতিঝিল প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান তারঁ হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, নির্বাহী পরিচালক, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, ১৫ ও ১৬ জুন দু'দিন ব্যাপী বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২’-এর জন্য ৩৬ জন ২০২৩’-এর জন্য ২৯ জন কর্মকর্তাকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। 
মো. আব্দুর রহমান ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের ৩৯ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্য। ফয়সালের পিতা মো. ফয়জুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কুমিল্লার শিক্ষাঙ্গন ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা। শিক্ষানুরাগী পরিবেশে বেড়ে ওঠা ফয়সাল বর্তমানে কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা।  এমন সাফল্যে তাঁর পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ীরা আনন্দিত ও গর্বিত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২