বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, বরাদ্দ ৬ লাখ টাকা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ এএম |



সংসদ সদস্যদের (এমপি) অফিসের জন্য উপজেলা-প্রতি বরাদ্দ ৬ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, দেশের সব সংসদ-সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণের কোনও পরিকল্পনা আছে কিনা? থাকলে কবে নাগাদ করা হবে?
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
এরপর গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানিয়েছিলেন, জাতীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। এই তথ্য জেনে ওই দিনই জাতীয় সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি না নিয়ে উপজেলায় সংসদ সদস্যদের অফিস চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২