প্রান্তিক
জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ করবে
সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী
আরও বলেন, ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন
সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ছাগলের
কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল
উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো। তবে দুর্ভাগ্যজনক ভাবে পরবর্তী সরকার
রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করে। এতে করে
বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল।
বর্তমান সরকার যে কোনো মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
