বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
লাকসামকে "গ্রীণ এন্ড ক্লিন" সিটিতে রূপান্তর করা আমাদের লক্ষ্য
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে সাবেক পৌর মেয়র মজির আহমেদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ এএম |



লাকসামে জিয়া সাইবার ফোর্স'র (জেডসিএফ) উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ওইদিন বিকেলে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে রেলওয়ে জংশন লেক পাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান'র ঘোষিত দেশ ব্যাপী ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল ও স্বচ্ছ বায়ু গ্রহণে বৃক্ষরোপনের বিকল্প নেই। 
তিনি বলেন, বৃক্ষরোপন করলেই হবে না, এগুলোর নিয়মিত পরিচর্চা করতে হবে। লাকসামকে "গ্রীণ এন্ড ক্লিন" সিটিতে রূপান্তর করা আমাদের লক্ষ্য। তিনি প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপনের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান। 
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. মোস্তফা কামাল, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা কমিটির সহ-সভাপতি জান্নাত সোলায়মান, পৌরসভা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুর রহমান রুপাসহ অন্যান্য নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২