নিজস্ব প্রতিবেদক।।
আব্দুল্লাহ
আল বাকীকে আহ্বায়ক এবং মো. শিপন আলীকে সদস্য সচিব করে “আমরা জুলাই যোদ্ধা”
কুমিল্লা দক্ষিণ জেলার ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ
সম্পাদক মোহাম্মদ আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন
দেওয়া হয়।
ঘোষিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক
চৌধুরী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন।
এদিকে আহ্বায়ক
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায?িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আকিবুল হাসান, নজরুল ইসলাম মৃধা সাদ্দাম, আরিফুর
রহমান মানিক, মো. নাজমুল ইসলাম হাসান, মো. ফজলুল করিম প্রিন্স, মো. পলাশ ও
মো. হারুনুর রশিদকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. ইসমাইল হোসেন,
মো. জাকির হোসেন, আব্দুল্লাহ নূর, মো. ইয়াসিন, আহনাফ আহমদ (আনাস), মো.
তামজিদ হাসান, নবী ভূঁইয়া, কমরুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, মো. মামুন
মিয়া, হাবিবুল বাশার, মো. মিজানুর রহমান, নজির আহমেদ, মহরম আলী, ফজলুল হক,
মো. জাকির হোসেন, রিয়াদ সিকদার, মো. আব্দুল হান্নান, মো. মঞ্জুর, মো. রাসেল
উদ্দিন, মো. নাঈম হোসেন এবং মো. জামাল উদ্দিন।
