মঙ্গলবার ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩
মাদক সেবনের পরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১:৫২ এএম |


 মাদক সেবনের পরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ডইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে মো. সালাউদ্দিন (২৪), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪৩) এবং চান্দলা গ্রামের মো. মতিন খানের ছেলে মো. রুবেল (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
“আমরা জুলাই যোদ্ধা” কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২