মঙ্গলবার ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩
জুনের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:০৬ এএম |



দেশে বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ০৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৪ জুন একদিনেই দেশে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১১৮ কোটি ৫৩ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১৪ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ মার্কিন ডলার (৩৪.৩০ বিলিয়ন ডলার)। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৮৬৯ কোটি ১৬ লাখ ডলার (২৮.৬৯ বিলিয়ন ডলার)।
ফলে অর্থবছরের প্রথম ১১ মাস ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডি দমনে নজরদারি জোরদার, বিনিময় হার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আয় বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় নির্বাহে সহায়তা দিতে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জুন মাসের বাকি সময়েও এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে দেশের রেমিট্যান্স আয় নতুন রেকর্ড গড়তে পারে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
কুমিল্লায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি ফারুক হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
“আমরা জুলাই যোদ্ধা” কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২