রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ১৪.০৬.২০২৬ ১:২৫ এএম |



 শিবির নেতার  অপহরণ নাটকের  প্রতিবাদে ছাত্রদলের  সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘গুম’ প্রচারণার প্রতিবাদ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
শনিবার (১৩ জুন) বিকেল ৫ টায় দাউদকান্দির গৌরীপুর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। তিনি দাবি করেন, শিবির নেতা জিসানের নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘গুম’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে এবং এ ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও ঘটনার বাস্তবতা থেকে প্রতীয়মান হয়েছে যে ব্যক্তিগত ও আইনগত জটিলতার কারণেই জিসান আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে বলে দাবি করেন তিনি।
মো. আসিফ কবির অভিযোগ করেন, কোনো ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের আগেই সেটিকে ‘গুম’ হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের প্রচারণা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী এবং প্রকৃত মানবাধিকার ইস্যুগুলোকেও প্রশ্নবিদ্ধ করে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নারী নির্যাতন, ধর্ষণ, প্রতারণা কিংবা সহিংসতার মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অপপ্রচার চালিয়ে দাউদকান্দি মডেল থানা ঘেরাওয়ের মতো কর্মসূচিতে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের প্রতি যেকোনো বিষয়ে মন্তব্য বা অবস্থান নেওয়ার আগে তথ্য-প্রমাণ যাচাই করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার এবং গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তরিকুল ইসলাম ইমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
২৬ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা লাকসাম থেকে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২