ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ হাসান নামের আড়াই বছর বয়সী এক
শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার টাটেরা এলাকায় এই
দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান অনুতপুর এলাকার মোঃ সাদ্দাম হোসেনের ছেলে।
পরিবারটি দীর্ঘদিন ধরে টাটেরা গ্রামে বারেক মিয়ার বাড়ির পাশের একটি বাড়িতে
ভাড়া থাকত।
শিশুর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক
ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু হাসান সবার
অগোচরে বাড়ির উত্তর পাশের পুকুরের পাশে খেলা করছিলো। একপর্যায়ে সে পুকুরের
পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি
শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্বজনরা
হাসানকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
