রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেকে নেমে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৮ এএম |



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরের পর বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক গালিব (১৮) ও শ্যালিকা সুরাইয়া (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ডিএনডি লেকে একই পরিবারের চার সদস্য একসাথে গোসল করতে নামেন। গোসলে নামার অল্প কিছুক্ষণের মধ্যে একজন তীরে উঠে এলেও বাকি তিনজন পানির নিচে নিখোঁজ হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আদমজী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর অন্তত ৪০ মিনিট পর নিখোঁজ সুরাইয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জাগো নিউজকে জানান, আমরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করেছিলাম। এরপর অন্তত ৪০ মিনিট পর নিখোঁজ মেয়েটাকেও উদ্ধার করতে সক্ষম হই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মৃতরা একই পরিবারের সদস্য। চারজন মিলে গোসলে নেমে একজন উঠে গেলেও তিনজন নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করে। তাদের প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
২৬ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা লাকসাম থেকে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২