চৌদ্দগ্রাম প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির নেতা হাসান শাহরিয়ার খাঁসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
