রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫২ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মোসাঃ বেগমকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে শিবের বাজার বিজিবি ক্যাম্পের সামনে অটোরিকশা তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বেগম উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের মরহুম খালেক মিয়ার স্ত্রী। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ। 
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে শিবেরবাজার বিজিবি ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ক্যাম্পের গেইট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী একটি অটোরিকশা তল্লাশী চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মোসাঃ বেগমকে আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ছেষট্টি হাজার পাঁচশত টাকা। গাঁজাসহ আটককৃত মোসাঃ বেগমকে থানায় হস্তান্তর ও মাদক আইনে মামলা করা হয়েছে। 
বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, ১৯ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
২৬ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা লাকসাম থেকে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২