শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌজা রেট বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:০৯ এএম |


জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত মৌজা রেটকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মৌজা রেট ও প্রকৃত বাজারদরের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এতে জমি নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার একটি কমিটি গঠন করেছে এবং দেশব্যাপী মৌজাভিত্তিক জরিপের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে।’
অর্থমন্ত্রী আরও জানান, কৃষিজমি ও অন্যান্য শ্রেণির জমির জন্য পৃথকভাবে মূল্যায়ন করা হবে। বাস্তবতা বিবেচনায় নিয়ে মৌজা রেট পুনর্র্নিধারণ করা হলে সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত হবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে।
তিনি বলেন, মৌজা রেট যদি বাজারমূল্যের কাছাকাছি আনা যায়, তাহলে জমি ও ফ্ল্যাট লেনদেনের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে কর ব্যবস্থার কার্যকারিতা ও রাজস্ব আহরণ আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২