শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:৫৪ এএম আপডেট: ১২.০৬.২০২৬ ২:১৪ এএম |



 চৌদ্দগ্রামে সাপের  কামড়ে শিক্ষকের মৃত্যুচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশের কৃষিজমিতে গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের কাজী বাড়ির বাসিন্দা ও চট্টগ্রামের একটি হাইস্কুলের সাবেক শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মোঃ সোহাগ।
জানা গেছে, পদুয়া কাজী বাড়ীর আব্দুস সাত্তার বুধবার সকালে বাড়ির পাশের কৃষিজমিতে গরুর ঘাস কাটতে যান। সেখানে কিছুক্ষণ পর একটি সাপ তাকে কামড়ে দেয়। তিনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে যান। হাসপাতেোল ভ্যাকসিন দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি হয়ে ২৪ ঘন্টার অবজারভেশনে থাকার জন্য বলে। বিকেল পৌনে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাত্তারের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকালে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
নিহতের ছেলে মোঃ সোহাগ বৃহস্পতিবার দুপুরে বলেন, সাপে কামড় দেয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২