চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার জুমার নামাজে আগত প্রথম ১০০
মুসল্লি পেলেন বিনামূল্যে বিভিন্ন জাতের গাছ। আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে
মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণের দ্বিতীয় পর্বে শুক্রবার রামরায়গ্রাম কাজী
বাড়ি মসজিদের সামনে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
জানা গেছে, বিশ^ পরিবেশ
দিবস উপলক্ষে আস-সালাম ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণের কর্মসূচি
ঘোষণা করে। এরই অংশ হিসেবে শুক্রবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে
মসজিদে আগত প্রথম ১০০ মুসল্লিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছ বিতরণ
করা হয়। মুসল্লিগন মুসজিদে প্রবেশের আগে নিজ হাতে বাক্স থেকে টোকেন সংগ্রহ
করে নিজের গাছের জাত নির্ধারণ করে এবং নামাজ শেষে টোকেন জমা দিয়ে
নির্ধারিত গাছ বুজে নিয়েছে। প্রাপ্ত গাছের সঠিক পরিচর্যা করে প্রত্যেকে
পাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার। নামাজ শেষে গাছ বিতরণকালে আস-সালাম
ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী এমরানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক
পরিষদ সভাপতি কাজী নাসিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের
কার্যকরী পরিষদ সদস্য কাজী সাকির, ডাঃ রবিন, অয়ন ভুঁইয়া, ইমরান
খান,স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য কাজী সাকিব, কাজী জিসানসহ বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ।
মসজিদের মুসল্লি কাজী আবদুর রাজ্জাক বলেন, বিনামূল্যে গাছ
বিতরণ একটি ভালো উদ্যোগ। সমাজের মানুষের কল্যাণে আস-সালাম ফাউন্ডেশন
ব্যতিক্রমী সব উদ্যোগ গ্রহণ করেছে। এবার বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে
মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি সকলের প্রশংসা কুড়িয়েছে।
আস-সালাম
ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে বলেন, আল্লাহর সন্তুষ্টির
উদ্দেশ্যে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হসপিটালের অর্থায়নে আস-সালাম
ফাউন্ডেশন গাছ বিতরণ করেছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অক্সিজেন
দেয়। সমাজের বিত্তবানদের উচিত, সামাজিক ও মানবিক কাজে মনোনিবেশ করা।
