
পূবালী
ব্যাংক পিএলসি, কুমিল্লা অঞ্চলের হোমনা শাখার অধীনে সর্বপ্রথম "ইলেকট্রনিক
ব্যাংকিং বুথ” গত ০৯.০৬.২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার আদর্শ স্কুল রোড,
হোমনা পৌরসভা, উপজেলা - হোমনা, কুমিল্লায় শুভ উদ্বোধন করা হয়। সেই সাথে
"ক্যাশলেস হোমনা ক্যাম্পেইন" এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী
ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান জনাব মো: মাঈনুল
ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ রেহানা আক্তার
মহোদয়, উপ- মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, কুমিল্লা প্রধান শাখা,
কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি,
আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আর আর এম জনাব , ধূর্জটী প্রসাদ
ভট্টাচার্য্য, চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব
এ,কে,এম সাফিউল আলম (রানা) জিলা পরিষদ শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব
মোহাম্মদ ইউসুফ ফারুক মহোদয়, এবং মোহাম্মদ আক্তার হোসেন মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক জনাব নাহিদ আক্তার মহোদয়।
অনুষ্ঠানটি
দুইটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্বে হোমনা শাখার থানা রোড ও আল-রশিদ
প্লাজার সামনে থেকে "ক্যাশলেস হোমনা ব্যাংকিং ক্যাম্পেইন" ও "ইলেকট্রনিক
ব্যাংকিং বুথ" সেবার শুভ উদ্বোধন উপলক্ষে একটি র্যালী ব্যাংকের সম্মানিত
গ্রাহকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তাদের ও
ব্যান্ড পার্টি নিয়ে শুরু হয়ে পৌরসভা মার্কেট ও পোষ্ট অফিসের মোড় ঘুরে আবার
আল-রশিদ প্লাজার সামনে এসে শেষ হয়।
এরপর ফিতা কেটে তিনদিন ব্যাপী
ক্যাম্পেইনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা
অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান জনাব মো: মাইনুল ইসলাম মহোদয়।
এই পর্বের
প্রধান অতিথির বক্তব্যে জনাব মাঈনুল ইসলাম মহোদয় বলেন, " পূবালী ব্যাংকের
সারা বাংলাদেশে বর্তমানে ৫১৮ টি শাখা ও ২৮০ টি উপশাখা রয়েছে। দেশের প্রথম
সারির বানিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহক সেবায় ও ব্যাংকের তারল্য বজায় রাখতে
পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ সরকার প্রতি বছর
বাংলাদেশী মুদ্রা ছাপা বাবদ প্রায় ২০ কোটি টাকা ব্যায় করে। যদি আমরা উন্নত
বিশ্বের ন্যায় ক্যাশলেস লেনদেনে অভ্যস্থ হই; তাহলে সরকারের এই ছাপানো খরচটি
বেচে যাবে এবং এই অর্থটি উন্নয়নমূলক অন্য খাতে সরকার ব্যবহার করতে পারবে"।
এরপর শুরু হয় আদর্শ স্কুল সংলগ্ন "আদর্শ স্কুল রোড ইলেকট্রনিক ব্যাংকিং
বুথ" উদ্বোধন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন মাজিদ
তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা
এনামুল হক। উক্ত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,
পূবালী ব্যাংকের সম্মানিত গ্রাহক জনাব আলমগীর সরকার, জনাব মোহাম্মদ
মফিজউদ্দিন, জনাব মোঃ হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই পর্বে
সম্মানিত অতিথিবৃন্দ, হোমনা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: লুতফর
রহমান এবং শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব নাহিদ আক্তার মহোদয় বক্তব্য
রাখেন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন "ইলেকট্রনিক ব্যাংকিং বুথ এর
সুবিধাগুলো হচ্ছে গ্রাহক নিজেই নিম্নোক্ত কার্যক্রম সমূহসহ বিবিধ সেবা নিতে
পারেন:
১) একাউন্ট ওপেনিং ও কার্ড সার্ভিস ২) লোনের আবেদন, ৩) বিল
পেমেন্ট, ৪) মোবাইল রিচার্জ, ৫) যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার, ৬) ইউ
টেক্স প্রদান, ৭) ঈজগ, জঞউগ, কওঙঝক এই ডিভাইস গুলোর মাধ্যমে ব্যাংকিং সেবা।
সবশেষে
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের উভয় অংশের সমাপ্তি ঘোষনা
করেন পূবালী ব্যাংক পিএলসি, হোমনা শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব নাহিদ
আক্তার মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার জনাব কবি
দেলোয়ার।
হোমনায় পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন, মিলবে আধুনিক ব্যাংকিং সেবা।
কুমিল্লার
হোমনায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে
পূবালী ব্যাংক পিএলসি হোমনা শাখার উদ্যোগে একটি ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের
শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) হোমনা পৌরসভার আদর্শ স্কুল
রোডে অবস্থিত নতুন বুথ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের
কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,
গ্রাহক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি হোমনা শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তার।
তিনি বলেন, প্রযুক্তির ছোঁয়ায় ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও
গ্রাহকবান্ধব করার প্রত্যয়ে এই ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ চালু করা হয়েছে।
এর মাধ্যমে গ্রাহকরা আধুনিক ও সময়োপযোগী নানা ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ
করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের
মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড
গ্রহণ, পূবালী ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন,
ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবার আবেদনসহ বিভিন্ন আধুনিক
ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্যাশলেস
হোমনা” গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং উদ্যোগ
স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ডিজিটাল লেনদেন
ব্যবস্থাকে উৎসাহিত করবে।
উদ্বোধনের মধ্য দিয়ে হোমনার ব্যাংকিং খাতে আধুনিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
