বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১:২৮ এএম |




 বরুড়া বাজারে  স্বর্ণ ও কাপড়ের  দোকানে চুরিকুমিল্লার বরুড়া উপজেলা পৌর সদরের থানা রোড এলাকায় স্বর্ণ ও কাপড়ের একাধিক দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১০ জুন) সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। চোরের দল দোকানের উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে নিকেতন স্বর্ণালয় থেকে আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণের আংটি চুরি হয়েছে বলে দাবি করেছেন মালিক। এছাড়া বাসন্তী কাপড় ঘর-এর ক্যাশবাক্স ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
অন্যদিকে বজানন্দ কাপড় ঘর-এও চুরির ঘটনা ঘটেছে। তবে দোকান মালিক উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া নূরে মদিনা জুয়েলার্স-এ প্রবেশ করলেও ভেতরের সুরক্ষিত বোল্ট ও লকার ভাঙতে না পারায় স্বর্ণালঙ্কার নিতে পারেনি চোরেরা।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
এদিকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, পূর্বে পাহারার জন্য কম চাঁদা দিয়েও বাজারে চুরির ঘটনা ঘটত না। বর্তমানে বেশি অর্থ ব্যয় করেও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বাড়ছে ভ্যাটের আওতা
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২