বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে হাম আক্রান্ত হয়ে শিশুরমৃত্যু
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ১৮.০৫.২০২৬ ২:০৯ এএম |



 চৌদ্দগ্রামে হাম  আক্রান্ত হয়ে  শিশুরমৃত্যুমোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের দুবাইয়ের ব্যবসায়ী পারভেজ আহমেদ সুমনের ছেলে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামা সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী। 
পরিবার সূত্রে জানা গেছে, সাজিদ আল নাহিয়ানের জ¦র, সর্দি-কাশি শুরু হলে গত ১৪ এপ্রিল চৌদ্দগ্রাম বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিবায়েটিক ওষুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ্য হয়। এরপর আবারও ১২ মে অসুস্থ্য হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা শিশু হাসপাতাল, ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল ও পরে তেজগাঁও ইনপালস্ হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নীরক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে জানায়। সর্বশেষ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদের মৃত্যু হয়। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। 
নিহতের মামা সাংবাদিক রাসেল পাটোয়ারী ইনপালস্ হসপিটালের চিকিৎসক মাহবুবুর রহমানের বরাত দিয়ে বলেন, ভাইরাস মারার জন্য শিশুদের হাই এন্টিবায়েটিক দেয়ায় তারা শারিরীকভাবে কিছুটা ভালো হয়ে পূনরায় বেশি দূর্বল হয়ে পড়ে। এতে করেই শিশুরা বেশি মারা যাচ্ছে। এন্টিবায়েটিক ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। 
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী রোববার বিকেলে বলেন, হাসপাতালে প্রতিদিনই সন্দেহজনক হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো হচ্ছে। অবস্থ বেশি খারাপ দেখলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা বা ঢাকায় প্রেরণ করা হয়। তবে সাজিদ আল নাহিয়ান নামের শিশুটি হামে মারা গেছে কিনা পরীক্ষা করা ছাড়া বলা যাবে না।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২