বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ১৭.০৫.২০২৬ ১:৩৫ এএম |




 কুমিল্লা নগরীর বিভিন্ন  এলাকায় মশক  নিধন কার্যক্রমনিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল ১৬ মে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১০ নম্বর ওয়ার্ডে পুরাতন গ্রামীণফোন অফিস থেকে মেইন রোড হয়ে পুলিশ লাইন মোড়, কুমিল্লা সরকারি কলেজ, পুলিশ লাইন মোড় থেকে রাস্তার পূর্ব পাশ হয়ে বাগিচাগাঁও বড় মসজিদ, রয়েল হাসপাতাল গলি, পূর্ব বাগিচাগাঁও, তালপুকুর পশ্চিম পাড়, তালপুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গলি এবং রানীর বাজার আশ্রম রোড এলাকায় অভিযান চালানো হয়।
১১ নম্বর ওয়ার্ডে উজির দিঘীর পাড় থেকে জিলা স্কুল রোড হয়ে কান্দিরপাড় মোড়, সোনালী ব্যাংক গলি, সোনালী স্কয়ার গলি, রাজ রাজেশ্বরী কালী বাড়ী, উষা মার্কেট গলি, নিউ মার্কেট আন্ডারগ্রাউন্ড, খন্দকার হক টাওয়ার, সাত্তার খান কমপ্লেক্স হয়ে লিবার্টি মোড় এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা বাজার, রায়পুর ও মাটিয়ারা এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়।
পাশাপাশি তোয়া হাউজিং, গণপূর্ত ভবন, বিষ্ণুপুর মধ্য পাড়া মসজিদ গলি, প্রেসক্লাব এবং সিটি কর্পোরেশন অফিস এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসীকেও নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২