শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা মেডিকেলের সভাপতি হলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১:৩৪ এএম |


 কুমিল্লা মেডিকেলের  সভাপতি হলেন কৃষি  মন্ত্রী আমিন উর রশিদ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি হিসেবে মো. আমিন উর রশিদকে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ দায়িত্বে তাঁর অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার ১৫ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাসেবা কেন্দ্র। প্রতিদিন জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। ফলে হাসপাতালটির ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে রোগীদের চিকিৎসাসেবা সহজীকরণ, অব্যবস্থাপনা দূরীকরণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২