বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে মিলল এক ব্যক্তির মরদেহ
ভাড়াটিয়া ফাহিম পলাতক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ২:০১ এএম |



 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে  মিলল এক ব্যক্তির মরদেহ চৌদ্দগ্রাম প্রতিনিধি: সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটের টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে আমিন মোহাম্মদ হাউজিং এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, তিনি প্রায় তিন বছর আগে বিদেশ থেকে দেশে ফেরেন এবং এরপর থেকে বেকার ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে বিরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই কক্ষে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন যুবক ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিল। পরে বাড়ির মালিক দরজা খোলা দেখে ভেতরে গিয়ে টয়লেটে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
বাড়ির মালিক জানান, কয়েক মাস আগে ড্যাফোডিলের শিক্ষার্থী ফাহিম ফ্ল্যাটটি ভাড়া নেন। ঘটনার দিন রাতে ফ্ল্যাটে একাধিক যুবক আসা-যাওয়া করছিল বলে সন্দেহ হয়। পরে তিনি গিয়ে ফ্ল্যাটে কাউকে না পেয়ে টয়লেটে মরদেহ দেখতে পান।
ঘটনার পর থেকে ভাড়াটিয়া ফাহিম পলাতক রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২