বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ২:০১ এএম |


 ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ  অভিযান: ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে আটক চার যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে: জুয়েল (২১): পিতা তাজুল ইসলাম। তাঁকে সবচেয়ে বেশি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডদেওয়া হয়েছে,আসাদুল (২৬): পিতা মৃত সাফু মিয়া, গ্রাম মাধবপুর তাঁকে ১০ দিনের কারাদণ্ডদেওয়া হয়, মো. বাছির (২০): পিতা সুলতান আহাম্মদ, গ্রাম সিদলাই। তাঁকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডদেওয়া হয়েছে, মো. রানা (১৯): পিতা হুমায়ুন কবীর, গ্রাম সিদলাই। তাঁকেও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন,"মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটকের পর তাঁদের সাজা প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের তৎপর রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২