বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
তিতাসে চাঞ্চল্যকর লতিফ হত্যা মামলায় একজন আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:৪৯ এএম |



  তিতাসে চাঞ্চল্যকর  লতিফ হত্যা মামলায় একজন আটকতিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় চাঞ্চল্যকর আব্দুল লতিফ ভূইয়া (৪৫) হত্যা ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার মানিককান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মানিককান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রাজিব (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ হত্যাকাণ্ডের সময় রাজিব সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের ভাষ্য, রাজিবকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও বেরিয়ে আসতে পারে।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ওসি মমিনুল হক বলেন, “মানিককান্দি গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের স্বজনরা রাজিব নামের একজনকে আটক করে মারধরের পর ডিউটিরত পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
উল্লেখ্য, গত সোমবার রাতে মানিককান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আব্দুল লতিফ ভূইয়া। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লতিফ ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।




 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২