বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
এপ্রিল মাসে খুন ১০টি ও ধর্ষণের মামলা ২০টি
কুমিল্লায় অপরাধে বাড়ছে মামলা, বাড়ছে উদ্বেগ
তানভীর দিপু
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১১.০৫.২০২৬ ১:৩৫ এএম |


 কুমিল্লায় অপরাধে বাড়ছে  মামলা, বাড়ছে উদ্বেগগত এপ্রিল মাসে কুমিল্লা জেলায় বিভিন্ন অপরাধে মোট ৫৮৪টি মামলা দায়ের করা হয়েছে। মার্চ মাসে এই মামলা দায়েরের সংখ্যা ছিলো ৫১৭ টি। এ মাসে জেলায় আইনশৃঙ্খলা কমিটির তথ্য থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে মার্চ মাস থেকে এপ্রিল মাসে ৬৭ টি মামলা বেশি দায়ের হয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগই মাদকদ্রব্য সম্পর্কিত আইনে মামলা। 
গতকাল রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 
বিগত সময়ে প্রতিমাসে জেলায় যে পরিমাণ মামলা হয়েছে তার মধ্যে এপ্রিল মাসে মামলার সংখ্যা বিশ্লেষণে সচেতন নাগরিক ও আইনশৃঙ্খলা কমিটি কর্তৃপক্ষ বলছেন, এর দুটো কারণ হতে পারে। প্রথমত বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া। দ্বিতীয়তঃ আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে বেশি পরিমাণে আইনি ব্যবস্থা নেয়া। তবে সাম্প্রতিক সময়ে কুমিল্লা জেলার সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলাতে চুরি ছিনতাই ধর্ষণের মত অপরাধ বৃদ্ধি পাওয়ায় সুনির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়া উদ্বেগ জনক বলে মনে করছেন সচেতন নাগরিকরা। 
জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণী থেকে জানা গেছে, এপ্রিল মাসে জেলায় খুনের ঘটনায় মামলা হয়েছে ১০ টি, ধর্ষণের ঘটনায় ২০ টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৮ টি, চুরির ঘটনায় ৪১ টি, অপমৃত্যুর ৬০টি, মাদকদ্রব্য আইনে ২০৫ টিসহ দস্যুতা, ডাকাতি ও আহত হবার ঘটনায় মামলা দায়ের হয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণীতে তুলনামূলক গুরুতরও অপরাধের ৭ টি ক্ষেত্রে মামলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এছাড়া পাঁচটি ক্ষেত্রে মামলার সংখ্যা হ্রাস পেয়েছে। 
কুমিল্লা নারী ও শিশু আদালতের পিপি বিশিষ্ট আইনজীবী বদিউল আলম সুজন বলেন, মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে মানে অপরাধও বৃদ্ধি পেয়েছে। এটি একটি নেতিবাচক দিক। অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে নাগরিক জীবনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়াচ্ছে। 
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, মামলা বৃদ্ধির কারণ হতে পারে ভুক্তভোগীরা বেশি আইনের আশ্রয় নিচ্ছে । আর অপরাধ দমনে সভা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে পশু পরিবহন, জাল টাকা রোধ, চুরি ও ছিনতাই প্রতিরোধ করাসহ শপিং মল ও পশুর হাটে নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২