বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:১৩ এএম আপডেট: ১১.০৫.২০২৬ ১:৩৫ এএম |




  কুমিল্লা নগরীর বিভিন্ন  এলাকায় মশক নিধন  অভিযান পরিচালনানিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করতে গতকাল ১০ মে কুমিল্লা সিটি কর্পোরেশনর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
২৪ নম্বর ওয়ার্ডে গাবতলী বারেক কন্ট্রাক্টরের বাড়ি থেকে মান্নান দরবেশের বাড়ি, সালমানপুর মধ্যপাড়া, নোয়াবাড়ী, সালমানপুর একটেল মোড় এবং সালমানপুর মুন্সীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
২৫ নম্বর ওয়ার্ডে দয়াপুরের বাকি অংশ ও গ্রাম চৌয়ারা এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
২৬ নম্বর ওয়ার্ডে গোয়ালমথন থেকে ধনপুর রোড, ধনপুর প্রাইমারি স্কুল রোড, কবরস্থান রোড এবং ধনপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
এছাড়াও সার্কিট হাউজ, প্রধান ডাকঘর, জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা প্রেসক্লাব এবং অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নগরবাসীকে ডেঙ্গুমুক্ত পরিবেশ উপহার দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২