বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: মন্ত্রী আমিন উর রশিদ
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৭ এএম |



 আমিও কৃষক, আমার ধানটা  এরকম পচলে বুঝতাম কত  কষ্ট: মন্ত্রী আমিন উর রশিদউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মেদির হাওরে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে বছরের একমাত্র বোরো ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কমপক্ষে দুই হাজার কৃষক পরিবার। এর মধ্যে শনিবার (৯ মে) দুপুরে মেদির হাওর এলাকা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শোনেন এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় অঞ্চলে এখনও ধান কাটা চলছে। ধান কেনা হবে। এই সরকার কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট। ধানগুলো এই পর্যায় নিয়ে আসতে বহুত কষ্ট। সুতরাং এই সরকারের মূলনীতি ও সিদ্ধান্ত হলো, কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।’
তিনি বলেন, ‘আশা করি, এই ধানগুলো উঠুক, শুকাক। এখনতো ভেজা ধান সরকার নেবে না। সরকার ১২ ভাগ ময়েশ্চারের (স্যাঁতস্যাঁতে) ওপরে হলে সরকার তা গ্রহণ করে না। ধান শুকানো শেষ হোক, এমনভাবে কোটা করা হয়েছে, জেলা পর্যায়ে এবং পরে আমরা যেটা করবো, ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে ধান কিনবো।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২