বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ার ট্রেনে কাটা পড়েমানসিকপ্রতিবন্ধী তরুণী নিহত
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৭ এএম |



 ব্রাহ্মণপাড়ার ট্রেনে কাটা  পড়েমানসিকপ্রতিবন্ধী  তরুণী নিহতইসমাইল নয়ন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে তাসলিমা আক্তার (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ (মধ্যপাড়া বড় বাড়ি) গ্রামের শানু মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তাসলিমা দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন।
 স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে মন্দবাগ স্টেশন অতিক্রম করছিল। এসময় ওই তরুণী অসতর্কতাবশত রেললাইনের ওপর চলে এলে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শুভন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ওসি আরও বলেন, "নিহত তরুণী মানসিক প্রতিবন্ধী হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।"
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২