বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
আইইবি কুমিল্লা কেন্দ্রে নানা আয়োজনে উদযাপিত হলো ইঞ্জিনিয়ার্স ডে
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৭ এএম |


  আইইবি কুমিল্লা কেন্দ্রে নানা আয়োজনে  উদযাপিত হলো ইঞ্জিনিয়ার্স ডেযথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে। দিবসটি উপলক্ষে আইইবি কুমিল্লা কেন্দ্রে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে প্রকৌশলীরা র‌্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। 
এরপর ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনে কেক কেটে আলোচনা সভায় অংশ নেন প্রকৌশলীরা। 
আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাইদুর রহমান। উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শফিউল আলম,প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ, ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদ গ্যাসসহ প্রকৌশলীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি এবং শিল্পায়নে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও উদ্ভাবনী প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, প্রযুক্তি শিক্ষা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তরুণ প্রকৌশলীদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে।
আলোচনা সভাশেষে আইইবি কুমিল্লা কেন্দ্রের মাঠে বৃক্ষ রোপন করেন কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো.আব্দুর রাজ্জাক,সম্মানী সম্পাদক প্রকৌশলী মো.সাইদুর রহমান সহ প্রকৌশলীগন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২