শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
বুড়িচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে ৩ শিক্ষার্থী আহত
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:৩৪ এএম |




  বুড়িচংয়ে এসএসসি  পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে  গাছ উপড়ে ৩ শিক্ষার্থী আহতসৌরভ মাহমুদ হারুন।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হঠাৎ গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে থাকা তিন শিক্ষার্থী আহত হয়।
আহতরা হলো দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনির বলেন, আমি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তিনজন ছাত্র আহত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেনকে মরা গাছটি সম্পর্কে বার বার সতর্ক করে বলা হয়েছে উপজেলা প্রশাসনকে অবহিত করে গাছটি কেটে ফেলার জন্য। কিন্তু তিনি কর্ণপাড করেনি যার ফলে আজ এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবি আহমেদ বিকেল ৫ টায় মোটো ফোনে এবিষয়ে কোন কিছু জানে না, শিক্ষার্থীদের আহতদের বিষয় কেউ জানাইনি। তিনি সাংবাদিকদের মাধ্যমে মাত্র জাননেল এবং খোঁজ খবর নিচ্ছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২