শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
২০ এপ্রিল থেকে কুমিল্লায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন
টিকার লক্ষ্যমাত্রায় ৭ লাখেরও বেশি শিশু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৯ এএম |


  ২০ এপ্রিল থেকে  কুমিল্লায় হাম  রুবেলার টিকাদান  ক্যাম্পেইন২০ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও শুরু হতে যাচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ১১ দিন ব্যাপী এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা হাম রুবেলার এক ডোজ টীকা নিতে পারবে। ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। জেলার ৭ লক্ষ ৫ হাজার ২৯৮ জন শিশু এই টিকার আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর লক্ষ্যমাত্রা এক লাখ ৬ হাজার ৯৪৮ জন। 
ক্যাম্পেইন অবহিতকরন সঙ্গে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন। এছাড়া কমিউনিটি পর্যায়ে উপজেলায় টিকাদান চলবে আট দিন। কোন শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। এজন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হচ্ছে। 
সিভিল সার্জন বশির আহমেদ আরো জানান, কুমিল্লা ১৭টি উপজেলার ১৯৬ টি ইউনিয়নে ৫৮৮ টি ওয়ার্ডে টিকাদান শুরু হবে। ৪৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮ টি স্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। 
সংবাদ সম্মেলনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনার আরো অন্যান্য তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউ এইচ ও এর সারভিলেনস এন্ড ইমিউনাইটেজেসন মেডিকেল অফিসার সাবিজা ইয়াসমিন, জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক। 
এসময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২