শনিবার ২১ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
জামাল-আফিদাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী-বাফুফে সভাপতির চাঁদরাত
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:২৪ এএম |

জামাল-আফিদাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী-বাফুফে সভাপতির চাঁদরাত

ঈদের আগের দিন চাঁদ রাত। এ রাতেও অনেক আনন্দ উৎসব হয়। জাতীয় ফুটবলার, অ-২০ নারী ও পুরুষ ফুটবলাররা আজকের রাতটি সেভাবে উদযাপন করতে পারছেন না। জামাল ভূঁইয়ারা আজ রাতে ভিয়েতনাম আর আফিদারা কাল সকালে থাইল্যান্ড এবং মোর্শেদরা একই সময় মালদ্বীপে রওনা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ঈদের দিন ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। তাই তিনি মন্ত্রী হওয়ার পর প্রথম ঈদে দেশের দায়িত্ব পালনে ফুটবলারদের বিদেশ গমনের আগে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন।
সিনিয়র ও অ-২০ জাতীয় ফুটবল দল রাজধানীর গুলশানে একই হোটেলে অবস্থান করছে। ইফতারের ঘণ্টা খানেক পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বাংলাদেশ দলের ফুটবলারদের সাথে সাক্ষাৎ করতে যান। এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও সাথে ছিলেন। দুই জনই ফুটবলারদের দেশের জন্য সেরা পারফরম্যান্স করতে উৎসাহিত করেন।
সিনিয়র নারী ফুটবলারদের মতো অ-২০ নারী দলও প্রথমবার এশিয়া কাপে খেলছে। এএফসি অ-২০ নারী টুর্নামেন্ট খেলতে আগামীকাল সকালে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্য দেশ ছাড়বেন আফিদারা। দুই পুরুষ দল হোটেলে থাকলেও অ-২০ নারী দল রয়েছে বাফুফে ভবনে। ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে সভাপতি পুরুষ ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে নারী ফুটবলারদের শুভকামনা জানাতে আসেন। মন্ত্রী ও ফেডারেশন সভাপতির চাঁদরাতে অনুপ্রেরণা ও উদ্দীপ্তমূলক বক্তব্যে আফিদারা অনুপ্রাণিত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইরানি খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন
কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২