শনিবার ২১ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
বিশ্ব ইনডোরে বাংলাদেশের দ্রুততম মানব ৩৭তম
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:২১ এএম |

বিশ্ব ইনডোরে বাংলাদেশের দ্রুততম মানব ৩৭তম


বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্রুততম মানব ইমরানুর রহমান। পোল্যান্ডে আজ অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে তিনি ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন৷
বিশ্ব ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে ইমরান দুই নম্বর হিটে ছিলেন। তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। তার হিটে সাত জনের মধ্যে পঞ্চম হলেও এটি তার এই মৌসুমের সেরা টাইমিং। প্রতি হিটের প্রথম তিন জন ও সব হিট মিলিয়ে সেরা তিন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন।
ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে স্বর্ণ জেতেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এরপরের দুইবার অবশ্য তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি।
বিশ্ব ইনডোরে অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল। তার ফ্লাইট ছিল কাতারের দোহা হয়ে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সেই ফ্লাইট প্রথমে বিলম্ব ও পরবর্তীতে স্থগিত হওয়ায় তার যাওয়া হয়নি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইরানি খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন
কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২