শনিবার ২১ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৩৮ এএম |

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

উৎসবমুখর পরিবেশে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি প্রবাসীদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে এসেছে।
গত দুদিন আবহাওয়া প্রতিকূল থাকায় এ বছর পর্তুগালের বেশিরভাগ অঞ্চলে খোলা আকাশে ঈদের নামাজ আদায় করার সুযোগ পাননি ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে রাজধানী লিসবনসহ পোর্তো, ফারো, ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু ও আলগারভসহ বিভিন্ন শহরের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসী কমিউনিটির পারস্পরিক বন্ধন এই দিনে আরও দৃঢ় হয়ে ওঠে।
লিসবনের সেন্ট্রাল মসজিদে ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশসহ স্থানীয় পর্তুগিজ মুসলিমরা।
ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে ছিল দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। হরেক পদের ঐতিহ্যবাহী খাবার রান্না এবং একে অপরের বাসায় উপহার নিয়ে যাওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করেন তারা। পর্তুগাল প্রবাসী শেখ শাহীন বলেন, “দেশের বাইরে ঈদ করলেও সবাই মিলে নামাজ আদায় ও এই মিলনমেলার মাধ্যমে আমরা দেশের আবহ অনুভব করার চেষ্টা করি।”
দেশটির স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পর্তুগালের ধর্মীয় সহনশীলতা ও বহুসাংস্কৃতিক সহাবস্থানের এই দৃষ্টান্ত প্রবাসীদের মধ্যে এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইরানি খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন
কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২