শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩৩ এএম |


দীর্ঘদিনের জটিলতা ও আইনি প্রক্রিয়ার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পুনরায় যোগদান করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন।
সোমবার (৯ মার্চ) তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া চিঠির মাধ্যমে তিনি প্রধান শিক্ষক পদে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন বলেন, বহু ষড়যন্ত্র ও মিথ্যাচার উপেক্ষা করে হাইকোর্টের রায়ের আলোকে তিনি তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। 
এ সময় সহযোগিতার জন্য তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম, উপজেলা মাধ্যমিক হেড টিচার অ্যাসোসিয়েশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।  
তিনি আরও জানান, যারা তাঁকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন বা হয়রানি করেছেন, বিদ্যালয়ের স্বার্থে তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২