আমরা
চাই সমাজ থেকে দারিদ্র্য দূর হোক- কুমিল্লার কালির বাজার এলাকায় দরিদ্রদের
মাঝে ছাগল বিতরণকালে এ কথা বলেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
সোমবার
(৯ মার্চ) সকাল ১০টায় কালির বাজার এলাকায় অসহায় দুই নারী আনোয়ারা বেগম ও
সুমি আক্তারের হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দুটি ছাগল তুলে দেন তিনি। এ
সহায়তার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের একটি পথ তৈরি হবে বলে আশা করা
হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর এবং
আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী, ইনসাফ হাউজিং
এন্ড ডেভেলাপার্স প্রা. লি.-এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক মামুন
ছাগল
বিতরণকালে বলেন, জামায়াতের কর্মীরা মূলত সমাজকর্মী। আমরা চাই সমাজ থেকে
দারিদ্র্য দূর হোক। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাই আমাদের সবচেয়ে বড়
সফলতা। আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাকির হোসেন, শিক্ষাবিদ
আব্দুল বাতেন এবং ডা. আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা
জানান, অধ্যাপক মামুন দীর্ঘদিন ধরে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে
বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছেন। তার এমন উদ্যোগে উপকৃত মানুষের
মাঝে আশার আলো জাগছে।
