শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
প্রদীপ মজুমদার
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২০ এএম |


কুমিল্লার লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে পদুয়ার বাজার নুরজাহান হোটেলে উপজেলা জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর নুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার,জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক,গোলাম সরওয়ার মজুমদার কামাল,অধ্যক্ষ মাও: আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ আব্দুর রব, মাও. মফিজুর রহমান, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, রমজান মাস আমলের মাস, রমজান আমাদের  আত্মশুদ্ধি সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২