শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৬ এএম |

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার (৮ মার্চ) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খাদিজা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক উন্নয়ন শাখার কর্মকর্তা সিনথিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, ‘নারী ও কন্যা শিশুদের অধিকার সুরক্ষা করা কেবল আইনি দায়িত্ব নয়, এটি সামাজিক ও নৈতিক বাধ্যবাধকতা। মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশনায় মুরাদনগর উপজেলা প্রশাসন নারী উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই পদক্ষেপগুলোই আগামী দিনে ন্যায়বিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক নারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২