শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
আন্তর্জাতিক নারী দিবসে বরুড়ায় আলোচনা সভা
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৬ এএম |



কুমিল্লার বরুড়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যের আলোকে
রবিবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা গ্রাম আদালত কার্যক্রম এর পরিচালক নুসরাত সুলতানা, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল এর কর্মকর্তা মোঃ এমদাদুল হক, বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ, বরুড়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সুমাইয়া খাতুন শশী।
এসময় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীন, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ শরীফ উদ্দিন, আবৃত্তি শিক্ষক সায়মা সুলতানা, মহিলা উন্নয়ন সমিতির সদস্য ও নারী উদ্যোক্তা নাছিমা আক্তার, নারী উদ্যোক্তা ও অধম্য নারী রুবি আক্তার।
এসময় আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরে নারীরা কর্মরত আছে বিমানের পাইলট থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস ও অধিদপ্তরে কর্মরত আছেন যা সম্ভব হয়েছে নারীদের অগ্রগতির জন্য। আজও বিভিন্ন সময় নারীদের নির্যাতিত হওয়ার সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় যা খুবই দুঃখ জনক, অধিকাংশ সমাজে নারীদেরকে অবহেলা করা হয় তাদের এগিয়ে আসতে বাধা সৃষ্টি করা হয় কম বয়সে বাল্য বিবাহ দিয়ে তাদের জীবন হুমকির মুখে ফেলে দেয় তাই আমাদেরকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। একজন নারী চাইলে একটি পরিবার সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, একজন পুরুষের চেয়ে একজন নারীই পারেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে, এছাড়াও বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ, বিউটিফিকেশন সহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। যার ফলে তাদের পরিবারের দারিদ্র্যতা দূরকরে নিজেকে একজন সফল নারী হিসেবে পরিচয় দিতে সক্ষম হয়েছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২