চৌদ্দগ্রাম প্রতিনিধি:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী দিবস
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।
উপজেলা
মহিলা বিষয়ক কমকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা
জামায়াতের আমির মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার যোবায়ের
আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম মীর হোসেন, উপজেলা খাদ্য কমকর্তা
হাছিনা মমতাজ, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম, চৌদ্দগ্রাম প্রেস
ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক
মামুনুর রশিদ মজুমদার, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক মোহর আলী, নারী কর্মী
নুসরাত জাহান উর্মি প্রমুখ।
