শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী দিবসে ২২ নারীর মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৫ এএম |


কুমিল্লার বুড়িচংয়ে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। 
৮ মার্চ রবিবার বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, ডাক্তার সোলাইমান এবং উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল। 
সভায় ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ও চলার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের উচ্চ শিক্ষায় আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করবে। 
আলোচনা সভায় অংশ নেওয়া নারীরা বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে নারীরা প্রায়ই পথে ঘাটে উত্ত্যক্তের শিকার হন। নারী শিক্ষার আরও অগ্রগতি প্রয়োজন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা জানান, সমাজে পুরুষদের তুলনায় নারীদের স্বাধীনতা এখনো সীমিত। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান তারা। 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ২২ জন নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২