শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
নানা দাবীতে নগরীর রূপসী বাংলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ দাবী মেনে নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের
মো. মিজানুর রহমান
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৪ এএম |


নানা দাবীতে রবিবার (৮ মার্চ) দুপুরে নগরীর শাকতলা এলাকায় রূপসী বাংলা কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে কলেজ শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত করেছেন। পরে তাঁদের লিখিত দাবী মেনে নেয়ার আশ^াস দেন কলেজ কর্তৃপক্ষ। এসময় এইচএসসি প্রথম বর্ষের শ্রেণী অভীক্ষা সাময়িক স্থগিত ও আগামী ২৮ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কলেজে উপস্থিত না থাকলে জরিমানা আদায় বন্ধ করা, সরকারি সকল ছুটি চলাকালে কলেজ বন্ধ রাখা, কোনো শিক্ষার্থী ট্রান্সপার সার্টিফিকেট (টিসি) চাইলে কোনো প্রতিবন্ধকতা ছাড়া টিসি প্রদান করা, টেস্ট পরীক্ষায় ফেল করলে পূর্বের প্রশ্ন দিয়ে রিটেক পরীক্ষা নেয়া, টেস্ট পরীক্ষায় ফেল করলে খাতা পুনরায় চেক করার জন্য ফি আদায় বাতিল, টেস্ট পরীক্ষায় সরকারি ফি ব্যতিত বাড়তি ফি আদায় বন্ধ, টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে অতিরিক্ত টাকা নিয়ে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ থেকে ফরমফিলাপ বন্ধ করার দাবীতে তাঁরা এবিক্ষোভ মিছিল বের করেছেন। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ ঘটনাস্থলে এসে কলেজ শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের দাবীর বিষয়ে লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে জানাতে বলেছেন। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা লিখিতভাবে তাঁদের দাবী জানালে কলেজ কর্তৃপক্ষ এইচএসসি প্রথম বর্ষের শ্রেণী অভীক্ষা সাময়িক স্থগিত ও আগামী ২৮ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেন এবং তাদের যোক্তিক দাবীগুলো মেনে নেন।
রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে জানান, তাদের কলেজের ধারাবাহিক ভাল রেজাল্ট দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আমরা খুব শীঘ্রই শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বসে এবিষয়ে কথা বলবো এবং শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবী মেনে নেব।    
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২